ঘন আকাশে উড়ে গেল
কতগুলো সাদা পাখি
ভাঙা জানালার ফাঁক গলে
বিধ্বস্ত ভবনের স্তূপ থেকে
ওঁদের জন্য কেউ কাঁদেনি
একমাত্র যায়তুন বৃক্ষ আর
ঠাঁয় দাঁড়িয়ে থাকা
ধোঁয়াগ্রস্থ পাহাড়গুলো ছাড়া।
ফিলিস্তিন!
তোমরা আমাদের কাফফারা
রোজ হাশরে কাপুরুষদের
গুনাহের প্রায়শ্চিত্ত তোমরা।
আল-কুদুস!
আমাদের হারানো জায়নামাজ
রক্ত তো শরীরে নেই
আছে শুধু ফোঁটা ফোঁটা অশ্রুকণা
হৃদয় থেকে, চোখ থেকে।
অধিকারের এই লড়াইয়ে
বিজয় অবশ্যম্ভাবী।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন