বিজ্ঞাপন দিন

শান্তির ডাক | মুন্তাসির মামুন



রণ বীণারে বাজায়েছে তোর,  

রণ প্রাঙ্গণের পথে।  

এগিয়ে চল সম্মুখে আজ  

রণ তরবারির সাথে।  


শত জালিম আর শোষক সমাজ  

লাভিয়াছে যত মান;  

মৃত্যু জয়ী তুই খোদার নামে,  

পিষিয়ে দে তাদের প্রাণ।  


আগের মত যুদ্ধ নেই আর,  

যামানা এসেছে নুতন।  

শোষকরা তো আজও আছে,  

কবে যে তাদের পতন!  


মাঠে-ঘাটে আজ শোষকেরা সব  

রাজ-রাজ ধ্বনি উড়ায়।  

চাষি-শ্রমিক সব ক্লান্ত, শ্রান্ত;  

অনাহারে দিবা-রাত ফুরায়।  


যাহাদের ভয়ে কাঁপিতো বিশ্ব,  

কাঁপিতো জালিমের ওজন;  

তাহাদের আজ অবসান ঘটেছে,  

তোরা তুল ফের জাগরণ!  


ফিরিয়ে আন সেই দিন আবার,  

ছিনিয়ে আন শান্তি!  

পিষিয়ে মার সব জালিম শোষক,  

ভেঙে দে সব ভ্রান্তি।  

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন