পোস্টারে পোস্টারে
ছেয়ে গেছে শহর,
“এই নৃশংস হত্যার
বিচার চাই।”
সেখানে একটি অবয়ব
মূর্ত হয়ে আছে,
যার দেহজুড়ে উচ্ছল তারুণ্য,
বিপ্লবের অদম্য নেশা।
এবং সেই লাশটি আমার,
এক দেশদ্রোহী কিশোরের।
আরব বসন্ত যার চেতনায়,
বাঙলা বসন্ত যার রক্তে।
অতঃপর মিছিলের কয়েক ফোঁটা
লহুতে শুরু হবে বসন্ত।
সত্যের বসন্ত, যা গুঁড়িয়ে
দিতে চাইবে ফ্যাসিবাদের ভীত।
আর কোটি জনতা, প্ল্যাকার্ড
হাতে গণ-বিদ্রোহ করবে।
দেয়ালজুড়ে সাঁটানো হবে
শত-হাজার ইশতেহার।
ফ্যাসিস্ট-বিরোধী ইনকিলাবে
ঝরবে সহস্র মরদেহ।
সূচিত হবে নতুন একাত্তর,
স্বাধীনতার ষোলই ডিসেম্বর।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন