বিজ্ঞাপন দিন

নদীর তীরে | আবুল হাশেম তানিম




ঐ দেখ ভাই নদীর তীরে

সবুজ মাঠের কোলে,

বুক ভরা তার মুক্তা-মণি;

শস্য, ফুল ও ফলে।


ঐ পাড়ে ঐ চেয়ে দেখ

সবুজ গাছের সারি,

দুই কূলে তার স্বর্গ ভূমি

সাঁঝের অন্তঃপুরি।


ঢেউয়ের মাথায় ঐ যে দেখ

ছোট্ট কালো নায়,

দাঁড় বেয়ে আনমনে মাঝি

ভাটিয়ালি গান গায়।


ঐ দেখ বক বসে আছে

কড়ইগাছের ডালে,

ঐ যে দেখ সারস পাখি

আসছে দলে দলে।


পালতোলা ঐ নৌকা দেখ

শুভ্র ডানা মেলে,

নদীর বুকে যাচ্ছে তেরে

ঢেউয়ের দোলায় দুলে।


দুই কূলে তার শস্য ক্ষেতে

লাঙল হাতে চাষি,

গাছের ছায়ায়, হিমেল হাওয়ায়

রাখাল বাজায় বাঁশি।


বর্ষাকালে আবার যখন,

আসবে নদীর তীরে।

মুগ্ধ হয়ে ডুববে তুমি

নতুন সাজের ভিড়ে।


গ্রীষ্ম শেষে আপন বেশে

বর্ষা ফিরবে যখন,

আমার বাড়ির নদীর তীরে

বন্ধু তোমায় নিমন্ত্রণ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন